সর্বশেষ

সারাদেশ

পদ্মায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ-গুলি, পাবনায় ৫ পুলিশসহ আহত ৬

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় পাবনার ঈশ্বরদী নৌ পুলিশের ৫ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচজন পুলিশ সদস্য এবং একজন নৌকার মাঝি।

নৌ পুলিশ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। সেখানে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

অভিযান চলাকালে বালু উত্তোলনকারীরা পুলিশের ওপর গুলি চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য এবং নৌকার মাঝি তুহিন মালিথা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের আবাসিক সার্জন ডা. হাসানুজ্জামান টুটুল জানান, গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হওয়া পাঁচজন পুলিশ সদস্যের মধ্যে দুইজনের শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন