সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাঈমা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমা ওই গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।

শিশুটির বাবা নুরুল ইসলাম হাওলাদার জানান, তার দুই বছরের কন্যা নাঈমা বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

পরবর্তীতে পুকুরের পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় এবং নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন