সর্বশেষ

সারাদেশ

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে উত্থাপিত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংস্কৃতির উর্বরভূমি হিসেবে পরিচিত নড়াইল জেলায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালীতে নজরুল সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘অগ্নিবীণা’ আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কৃষক মেলা ও ‘সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা’ শীর্ষক এক সভায় বক্তারা এ দাবি জানান।

সভায় নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি যশোর সিটি কলেজের অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক এম এ কাশেম অমিয়, যশোর ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সরদার, নড়াইল জেলা অগ্নিবীণা সভাপতি কল্যাণ মুখার্জি, নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, শিক্ষক ও কবি আব্দুল হান্নানসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন অগ্নিবীণা চেয়ারম্যান এইচ এম সিরাজ।

বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল জেলা নড়াইল। চিত্রা, মধুমতি ও নবগঙ্গা নদী বিধৌত এই জেলা শিল্প-সাহিত্য ও বীরত্বের জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, সাহিত্যিক নিহাররঞ্জন গুপ্ত, সেতার বাদক রবি শংকর, নৃত্যশিল্পী উদয় শংকর, প্রখ্যাত বাঙালি সংগীত পরিচালক, সুরকার ও গায়ক কমল দাশগুপ্ত, কবিয়াল বিজয় সরকার, জারী সম্রাট মোসলেম উদ্দিনসহ অসংখ্য জ্ঞানী-গুণীর জন্মস্থান নড়াইল। এছাড়া দেশের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাড়িও নড়াইলে। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজাসহ বিভিন্ন ক্ষেত্রে নড়াইল জেলার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। দেশের বিভিন্ন এলাকার উন্নয়ন হলেও নড়াইল জেলা অনেকটাই পিছিয়ে রয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। সব বিষয় বিবেচনায় নিয়ে এই জেলায় বিশেষ বিবেচনায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান তারা।

আলোচনা সভা শেষে কৃষকদের সংবর্ধনা প্রদান করা হয়। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন