সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক করেছে র‌্যাব-৫

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

শনিবার (১৮ এপ্রিল) রাতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দরগামী সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রুপালী স্কেল সংলগ্ন এলাকায় রফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে আব্দুল কাদের (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে কানসাট বাজার এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন