মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ এপ্রিল (রবিবার) সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার; সিভিল সার্জন, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া; পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় গত মার্চ ২০২৬ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দপ্তরের গৃহীত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা, সেবার মান বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমাতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দপ্তরে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ এবং তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
১৭৩ বার পড়া হয়েছে