সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ: নৌপরিবহণ মন্ত্রী

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর-এর সক্ষমতা আরও বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এর পাঁচটি জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে বন্দর কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ইতিবাচকভাবে এগিয়েছে, তবে এখনও উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী জানান, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়, যা কন্টেইনার টার্মিনালের কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে।

পরিদর্শনের সময় বন্দর পরিচালনায় কিছু সমস্যাও চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর বাকি বিষয়গুলো ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যেসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে—এবং চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর অন্যতম।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে বন্দরের উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাবে। দেশ ও জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়টি সরকার বিবেচনা করছে। পাশাপাশি তার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অনিয়মের বিষয়েও তদন্ত চলমান রয়েছে।

এ সময় বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন