সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই দেশ ও বিশ্বকে এগিয়ে নেওয়ার আগামী দিনের প্রতিনিধি তৈরি হবে।

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে জাতীয় ও জেলা পর্যায়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা, অনুভব ও আকাঙ্ক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ ১৮ এপ্রিল ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞানমনস্ক এ ধরনের কর্মসূচি দেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ প্রয়োগের মাধ্যমে সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে দেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নতির শিখরে পৌঁছাবে। শুধু প্রযুক্তির ভোক্তা নয়, বরং উদ্ভাবক হিসেবেও দেশের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি তরুণদের সেই প্ল্যাটফর্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোছা. মোহছিনা খাতুন, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিজ্ঞান প্রকল্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন