সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, পাহারাদার আহত

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

শনিবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় অন্তত ৬টি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। এ সময় চোরদের হামলায় এক পাহারাদার আহত হয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারে প্রবেশ করে পাহারাদারকে আঘাত করে বেঁধে ফেলে। পরে তারা একে একে ৬টি স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়। শুধু তাই নয়, দোকানে থাকা সিন্ধুকগুলোও নিয়ে যায় চোরচক্র।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের দোকানগুলো থেকে মালামাল চুরির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন