সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির সদর উপজেলায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ধর্মসিং চাকমা (ধর্ম সিং চাকমা)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ধনজয় চাকমার ছেলে বলে জানা গেছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুতুকছড়ি এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ইউপিডিএফ এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিং চাকমা। এ সময় প্রায় ১৯–২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেছে ইউপিডিএফ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর ও কুতুকছড়ি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন