সর্বশেষ

সারাদেশ

সরকারি সফরে সোমবার বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল সোমবার বগুড়া জেলা সফরে যাচ্ছেন।

দিনব্যাপী এই সরকারি সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ফলক উন্মোচন এবং একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় তিনি নিজ বাসভবন থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবনের উদ্বোধন করবেন এবং ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা দেবেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটে বাগবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করবেন। একইসঙ্গে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে স্বল্প বিরতি নেবেন। বিকেল ৪টায় তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনশেষে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করার কথা রয়েছে। রাত আনুমানিক ১১টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন