সর্বশেষ

সারাদেশ

ইভটিজিংয়ের দায়ে মোহনগঞ্জে ২ যুবকের ১ মাসের কারাদণ্ড

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌর এলাকার টেংগাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে তারা স্কুল ও কলেজের ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে উত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০