মুন্সীগঞ্জ সদর ভূমি কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আজ ১৫ এপ্রিল (বুধবার) পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর জনাব মারজানা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সার্বিক কার্যক্রম, ভূমি সেবা প্রদান প্রক্রিয়া, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগসহকারে শোনেন।
জেলা প্রশাসক সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আরও জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।
১৬৩ বার পড়া হয়েছে