সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে জ্বালানি তেল মজুদের হিসাবের গড়মিল পাওয়ায় মেসার্স সেলিম ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না করার অপরাধে সেবা এগ্রো কেমিক্যালসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এদিকে, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন