সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা রোশনা বেগম (৪৫) এবং তার ছেলে ইয়ামিন (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রোশনা বেগম ও তার ছেলে ময়নামতি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রোশনা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইয়ামিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় সোপর্দ করেন। খবর পেয়ে মিরপুর ফাঁড়ির হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একটি মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাদের স্বজনরা হাসপাতালে উপস্থিত রয়েছেন। আটক গাড়িটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন