রাজশাহীতে বিএনপি নেতা শহীদ আলমের স্মরণে দোয়া মাহফিল
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মরহুম আলহাজ্ব শহীদ আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
মরহুম শহীদ আলম ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি)। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাঁকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।
বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত কর্মীকে হারিয়েছে এবং এলাকাবাসী হারিয়েছে একজন অভিভাবকতুল্য মানুষকে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শেষে তাবারুক বিতরণ করা হয়।
২৪৪ বার পড়া হয়েছে