সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: এখনও মামলা হয়নি, পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচয় পাওয়া আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) হত্যার ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই ফজলুর রহমান বলেন, “এ ঘটনায় আমরা কোনো মামলা করতে চাই না।” তবে মামলা না করার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, রোববার বিকেলে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরা একত্রে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের বাইরে যে কেউ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কেউ মামলা না করে, তাহলে আজই পুলিশ বাদী হয়ে মামলা করবে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, পরিবার মামলা না করলেও নিহতের ভক্ত-অনুসারী বা অন্য কেউ মামলা করতে পারেন। কেউ মামলা না করলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।

ঘটনাস্থলের আলামত সংগ্রহ সম্পর্কে তিনি জানান, আস্তানার সিসিটিভি ক্যামেরার ডিভিআর এমনভাবে নষ্ট করা হয়েছে যে সেখান থেকে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। তবে হামলার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণ করেছিলেন, সেসব ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এ সময় তার তিনজন অনুসারীও আহত হন। পাশাপাশি তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন