সর্বশেষ

সারাদেশ

নাসিরাবাদ কলেজ মাঠে চৈত্রসংক্রান্তি মেলায় জনস্রোত, উৎসবমুখর পরিবেশ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজ মাঠে ঐতিহ্যবাহী চৈত্রসংক্রান্তি মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) চৈত্র মাসের শেষ দিনে নগরীর অন্য কোথাও মেলা না থাকায় পুরো কলেজ মাঠ ছিল জনাকীর্ণ, প্রায় তিল ধারণের ঠাঁই ছিল না।

প্রচণ্ড রোদ ও তাপদাহ উপেক্ষা করেই মেলা প্রাঙ্গণ সারাদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলায় বাহারি রঙের খাবার, মাটির খেলনা, নাগরদোলা ও বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার সমারোহ দেখা যায়।

মেলায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে জানা গেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন মেলার সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া ব্যবসায়ী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সার্বিক সহযোগিতায় মাঠে সক্রিয় ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি এবং ছাত্রনেতা রায়হান রহমান মুন্নাসহ আরও অনেকে।

মেলায় ঘুরতে আসা ৮ বছর বয়সী শিশু রাদিদ জানায়, মেলায় এসে তার খুবই ভালো লেগেছে। অন্যদিকে শিশু সন্তানসহ মেলায় আসা লাবনী আক্তার বলেন, শৈশব থেকেই তিনি এই মেলায় আসছেন এবং বিয়ের পর প্রতি বছরই এখানে আসা তাঁর রেওয়াজে পরিণত হয়েছে; মেলায় আসতে না পারলে তাঁর খুব খারাপ লাগে।

চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে সারাদিনই নাসিরাবাদ কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০