গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১২ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।
অভিযানে গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন মিতু আক্তার (২৪), পিতা হবি মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা গ্রামের বাসিন্দা এবং শারমিন (১৯), পিতা সিরাজ মিয়া, একই উপজেলার পঞ্চবটি এলাকার বাসিন্দা।
তাদের তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে মিতুর কাছ থেকে ৬ হাজার পিস এবং শারমিনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২৭৭ বার পড়া হয়েছে