রাজবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ বর্তমান সরকারকেই নিতে হবে। দ্রুত সংসদে বিল উত্থাপন ও তা পাসের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় সরকারবিরোধী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক গোলাম মো. হারুনুর রশিদ, জুলাই সনদ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মোবারক হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আব্দুল্লাহ খান এবং খেলাফত যুব মজলিশের সমাজকল্যাণ সম্পাদক হাসিবুল ইসলাম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০৫ বার পড়া হয়েছে