সর্বশেষ

সারাদেশ

পীর হত্যা: ‘মব সন্ত্রাস’ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে একটি মাজারে হামলা, অগ্নিসংযোগ ও ‘মব সন্ত্রাস’-এর মাধ্যমে পীর আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর আগে বিক্ষুব্ধরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সারাদেশে মব সন্ত্রাস বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তুষার সেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ভূমিকা সরকার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি সুজয় সরকার এবং বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ মারিয়া মার্জা প্রমুখ।

বক্তারা বলেন, তিন বছর আগের একটি ভিডিওকে কেন্দ্র করে মব তৈরি করে একটি মাজারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সুফি ইমাম আব্দুর রহমান অপরাধ করে থাকলে তা আইনের আওতায় প্রমাণ সাপেক্ষে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যেত। কিন্তু তা না করে বিনা বিচারে মবের মাধ্যমে শামীমকে হত্যা করা হয়েছে।

তারা আরও বলেন, দ্রুত সময়ে এ ধরনের ‘মৌলবাদী গোষ্ঠী’কে রোধ না করা গেলে সরকারের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি হবে। সরকারের উচিত সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা। অন্যথায় সমাজের সচেতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে, যা সরকারের জন্য শুভকর হবে না।

উল্লেখ্য, শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে একটি দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ‘শামীম বাবার দরবার শরিফ’-এর সুফি ইমাম আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন