সর্বশেষ

সারাদেশ

ভিজিট ফি একলাফে দেড় হাজার টাকা, রাজশাহীতে চিকিৎসা সেবায় রোগীদের ক্ষোভ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসকের পরামর্শ ফি হঠাৎ বৃদ্ধি করে দেড় হাজার টাকা নির্ধারণ করায় রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অতিরিক্ত ব্যয় ও দীর্ঘ অপেক্ষার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাজশাহী রয়্যাল হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের একজন অধ্যাপক ১০৬ নম্বর কক্ষে নিয়মিত রোগী দেখেন। আগে তাঁর পরামর্শ ফি ছিল ১ হাজার টাকা। সম্প্রতি তা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোগীদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় এবং ১০ দিনের মধ্যে রিপোর্ট দেখাতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট দেখাতে না পারলে আবারও পূর্ণ ভিজিট ফি দিতে হচ্ছে। এছাড়া রোগীদের রিপোর্ট দেখানোর জন্য রাজশাহী রয়্যাল হাসপাতাল নয়, একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ১১ তলার নির্দিষ্ট কক্ষে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, রিপোর্ট হাতে পেলেও ইচ্ছেমতো সময় চিকিৎসককে দেখানো যায় না। এশার নামাজের পর তিনি রিপোর্ট দেখেন বলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। দূরবর্তী এলাকা থেকে আসা অনেক রোগী এ কারণে বাধ্য হয়ে রাজশাহীতে অতিরিক্ত একটি দিন অবস্থান করছেন, কারণ রাতের বেলায় নিজ এলাকায় ফেরার পরিবহন সংকট দেখা দেয়।

হঠাৎ ভিজিট ফি বৃদ্ধি এবং রোগীসেবায় সীমাবদ্ধতার কারণে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হলেও কার্যকর প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এদিকে স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা চিকিৎসা ফি নির্ধারণে সরকারিভাবে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকলে রোগীদের ভোগান্তি কমবে এবং চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরে আসবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন