সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লিফলেট বিতরণ

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির সূচনা হয়। পরে জোটের নেতারা সাধারণ মুসল্লি, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, যানবাহন চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একযোগে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে মত দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তারা অভিযোগ করেন, বিএনপি সরকার গণরায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়া বর্জন করেছে।

নেতারা আরও দাবি করেন, ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ গ্রহণ করলেও বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া প্রক্রিয়াটি অসম্পূর্ণ থেকে গেছে। পরবর্তীতে অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। বরং ১৫ মার্চ সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা ‘লোকদেখানো উদ্যোগ’ বলে উল্লেখ করেন।

বক্তারা সতর্ক করে বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মো. সবুজ খানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন