সর্বশেষ

শিক্ষা

গোবিপ্রবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, মোবাইলসহ এক পরীক্ষার্থী বহিষ্কার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অনিয়মের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪ হাজার ৪৫২ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেন ৩ হাজার ৩৯৯ জন। অনুপস্থিত ছিলেন ৯৫৩ জন শিক্ষার্থী, ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৭৮.৬০ শতাংশ।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অননুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশ করায় এক পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার আওতাধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেন্দ্র পরিদর্শন করেন।

উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে ১,৫০৫টি—এর মধ্যে সি ইউনিটে ২৫০টি, বি ইউনিটে ৫০০টি এবং এ ইউনিটে ৭৫৫টি আসন রয়েছে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন