সর্বশেষ

সারাদেশ

 কুমিল্লায় ডিবি পরিচয়ে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে যুবক আটক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। বুধবার কুমিল্লা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় সিয়ামের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত দুটি জ্যাকেট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এছাড়া তার বহন করা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, দুই বোতল বিয়ার, পাঁচ বোতল বিদেশি মদ এবং তিন বোতল স্কাফ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটক সিয়াম কুমিল্লা সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেন, ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। এতে করে তিনি সহজেই মাদক পরিবহন ও এলাকায় প্রভাব বিস্তার করতে সক্ষম হতেন।

এ ঘটনায় সিয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন