সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক মানবকন্ঠের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ হাসানকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি হোসাইন মোহাম্মদ তারেককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সকালে প্রেসক্লাবের সভায় সকল সদস্যদের উপস্থিতি ও সমর্থনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১২টি পদসহ মোট ২৩ জন সদস্য রয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হাসান বলেন, “উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা হবে।”
সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ তারেক বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় সমস্যা তুলে ধরতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন