সর্বশেষ

সারাদেশ

ভোজ্যতেল সংকট ও জ্বালানি নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে ক্যাবের মানববন্ধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে যাওয়া এবং জ্বালানি তেলে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা তেলের বাজারের অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোজাহারুল বাবলু এবং সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার।

বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা সরকারি নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া বক্তারা সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন