সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেফতার

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে গোলাম মোস্তফা রাব্বি নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে ওই ছাত্রীর গায়ে হাত দেন এবং ব্যাড টাচ করেন। এরপর দ্রুত চলে যান।

এরপর থেকে ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করে প্রথমে মোটরসাইকেলটি সনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষনিক গুরুত্বসহকারে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।”

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন