সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বিভিন্ন ইউনিয়নের শতাধিক জেলে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি, জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সকলে মিলিতভাবে সহযোগিতা করতে হবে।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন