সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া(পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া(পটুয়াখালী)

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ শাকিল খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলের দিকে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাকিল খান ওই এলাকার সেন্টু খানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার রান্নাঘরে লুকিয়ে রাখা একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার এসআই কামরুল ইসলাম। তিনি জানান, শাকিল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন