সর্বশেষ

সারাদেশ

রামেকে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু, ২০ জন ভর্তি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস রোববার (৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুই শিশুর বয়স যথাক্রমে ৬ মাস ও ৭ মাস। তাদের মধ্যে একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়, এবং অপরজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১২৫ জন হাম সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হাসপাতালে মোট ৩৯১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আজ থেকে প্রাথমিকভাবে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন