জামালপুরে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলা জজ আদালতের সিজিএম কোর্টের সম্মেলন কক্ষে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। এ সময় আরও বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশাপাশি পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় তারা নির্দেশনা দেন, যেন কোনো বিচারপ্রার্থী হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়—সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
১৮৫ বার পড়া হয়েছে