সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৬ জেলে আটক

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বাকি ৩ জন শিশু হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযানকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ তথ্য জানান।

রাতে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন শহরের যমুনা রোড, টিলাবাড়ি এলাকার আসিফ মোল্লা (২০), একই এলাকার মোঃ কালা (২০) এবং মাদ্রাসা রোডের বাসিন্দা সাগর হোসেন (২৮)।

মিজানুর রহমান জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেঘনার মোহনা এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আনন্দ বাজার এলাকা থেকে জাটকা ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন