সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে সাড়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর
স্টাফ রিপোর্টার, শরীয়তপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের মৌলভিকান্দি গ্রামে কীর্তিনাশা নদীর পাড় সংলগ্ন পূর্ব কান্দি থেকে সুবেদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন ও পলি অপসারণের যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিনোদপুর ইউনিয়নে প্রায় সাড়ে ৪ কিলোমিটার খালের পলি অপসারণ কার্যক্রম শুরু হলো। পাশাপাশি কীর্তিনাশা নদী থেকে খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ৬১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ৫৫৫ মিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সদর উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান জানান, উপজেলায় এই প্রথম এত বড় পরিসরে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মৌলভীকান্দী মাদরাসা থেকে সুবেদারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এই প্রকল্প পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, খালের পলি অপসারণের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন