সর্বশেষ

সারাদেশ

গোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের মানবিক শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৫০ জন পরীক্ষায় অংশ নেন এবং ৬৬৩ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৬১ শতাংশ।

পরীক্ষা শুরুর আগে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে।

এদিকে, আগামী ১০ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ‘এ’ ইউনিটে ৭৫৫টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘সি’ ইউনিটে ২৫০টি আসনসহ মোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন