সর্বশেষ

জাতীয়

বিকল্প রুটে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন ক্রুড অয়েল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালির চলমান জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, লোহিত সাগর তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলবাহী ট্যাংকারটি সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী ২০ এপ্রিল জাহাজটিতে তেল লোড করার কথা রয়েছে।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় এটি এখনও বাংলাদেশে আসতে পারেনি।

সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও ‘এমটি নরডিক পলুকস’ সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, নতুন চালানটি ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিকল্প পথে আসা এক লাখ টন এবং হরমুজে আটকে থাকা আরও এক লাখ টনসহ মোট দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

পরবর্তীতে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। এতে চলমান জ্বালানি সংকট অনেকাংশে কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
 

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন