সর্বশেষ

সারাদেশ

দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার প্রশাসক শিরীনের

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসক শিরীন বলেন, “গতকাল কী হয়েছে তা জানতে চাই না, তবে আগামী দিনে যেন কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়েই আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, দায়িত্বের জায়গা থেকে সবাই কঠোর হলে সিটি করপোরেশনের কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে এবং সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল আচরণ করবে বলে তিনি বিশ্বাস করেন।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন সময় সাংবাদিকরা গঠনমূলক পরামর্শ দিয়ে তাকে সহায়তা করেছেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। নগর উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০