সর্বশেষ

জাতীয়

সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যাওয়ায় বিরোধীদল ওয়াকআউট করেছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপন করা হয়। এ সময় বিরোধীদলীয় সদস্যরা দ্রুত পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।

তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা সময়সূচি ঘোষণা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দল। পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা একযোগে সংসদ থেকে ওয়াকআউট করেন।

ওয়াকআউটের আগে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতারা বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান না থাকা হতাশাজনক। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সরকারপক্ষের সদস্যরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন