সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তেল বিক্রিতে ডেড স্টক নির্ধারণে মাঠে নামলো বিএসটিআই

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের তেল পাম্পে ডেড স্টক বা মজুদ তেলের সঠিক পরিমাণ নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ মান ও শিল্প অধিদপ্তর (বিএসটিআই)।

মঙ্গলবার বিকেলে শহরের বিশ্বরোড মোড়ের মেসার্স হোসেন পেট্রোলিয়ামে রাজশাহী বিএসটিআই-এর একটি দল তেলের রিজার্ভ ট্যাংক পরীক্ষা করে ডেড স্টকের সীমা নির্ধারণ করে। পরীক্ষায় ডিজেলের জন্য ১,৬৩২ লিটার এবং পেট্রোলের জন্য ৭৫০ লিটার মজুদ রাখার নির্দেশ দেয়া হয়।

বিএসটিআই-এর সহকারী পরিচালক আজিজুল হাকিম জানান, প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট পরিমাণ তেল সবসময় মজুদ রাখা জরুরি। ডেড স্টকের নিচে তেল সরবরাহ করলে মেশিনে ত্রুটি দেখা দিতে পারে এবং গ্রাহক সঠিক পরিমাণ তেল না পেতে পারেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন