সর্বশেষ

সারাদেশ

দেবীগঞ্জে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খন্দকার মার্কেটে অভিযান চালিয়ে তাকে পেট্রোল বিক্রি করার সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, কেশব রায় দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে বাড়তি লাভের আশায় অবৈধভাবে মজুদ করছিল। তিনি মজুদকৃত তেল লিটারে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছিলেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

কেশব রায়ের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মামলা করে এই দণ্ড দেওয়া হয়। জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩,১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, খোলা বাজারে অবৈধ পেট্রোল বিক্রির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন