সর্বশেষ

জাতীয়

দেশের শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সরকার ভাবছে ব্লেন্ডেড পদ্ধতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি সংকট ও অন্যান্য সমস্যার প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থা চালানোর জন্য সরকার অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর পরিকল্পনা করছে।

এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন ও অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। পাশাপাশি অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে ব্লেন্ডেড পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও এটি প্রযোজ্য হবে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থা ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থা চালুর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন