সর্বশেষ

সারাদেশ

সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের ডিবির হাতে গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাবেক ডিজিএফআই পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের (৬১)-কে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর ঘটনায় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

এক-এগারোর সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলটির একাধিক নেতার ওপর নির্যাতনের ঘটনায় তার নাম বারবার উঠে আসে। এছাড়া ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, গত সোমবার রাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। পল্টন থানার মামলায় তাকে প্রথমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে নতুন করে রিমান্ড আবেদন করলে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া গত বুধবার সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন