সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে চাঁদাবাজি মামলায় ‘রাসেল বাহিনী’র প্রধানসহ ৩ জনের কারাদণ্ড

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে চাঁদাবাজির একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মেহেদী হাসান মিয়া ওরফে রাসেলসহ তার দুই সহযোগীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন—এস এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ এবং আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ মার্চ কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে অবস্থিত এস এস মেটাল কারখানায় গিয়ে আসামিরা প্রতিষ্ঠানটির ম্যানেজার আজিজুল ইসলাম মিয়ার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় পরদিন ১০ মার্চ ভুক্তভোগী আজিজুল ইসলাম মিয়া কাশিয়ানী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির বিরুদ্ধে এ রায় দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী।

রায় ঘোষণার পর এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকে মিষ্টি বিতরণ করে রায়ের প্রতি সন্তোষ জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার মামলায়ও মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বাধীন ‘রাসেল বাহিনী’র বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, খুন ও ধর্ষণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। কাশিয়ানী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন