সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে চাল ব্যবসায়ী খুন: মানিব্যাগের সূত্রে মূল আসামি গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে নৃশংসভাবে খুন হওয়া চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে তাবারক আকন্দ কামাল (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে ত্রিশাল উপজেলার সাউথকান্দা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্তের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদের তথ্য বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশালের সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তায় অবস্থিত উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তিনি সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটান। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন