সর্বশেষ

জাতীয়

শিক্ষামন্ত্রী:

নকল হলে শিক্ষার্থী নয়, শিক্ষকরাও ছাড় পাবেন না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে শুধু পরীক্ষার্থী নয়, দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা।

মন্ত্রী জানান, এবারের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত করার লক্ষ্যে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

এছাড়া, খাতা মূল্যায়নে ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পা নম্বরের কোনো সুযোগ থাকছে না বলেও স্পষ্ট করেন তিনি। শিক্ষার্থীরা যা লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে—এমনটি উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন হোক, অযোগ্যদের আর দয়া করে পাস করানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।”

নকল প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কেন্দ্রেই এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে আগের মতো ‘হেলিকপ্টার মিশন’ চালিয়ে আকস্মিক পরিদর্শন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্গম, চরাঞ্চল, উপকূলীয় ও পাহাড়ি এলাকাগুলোর কেন্দ্রগুলোকে বিশেষভাবে নজরদারির আওতায় আনা হচ্ছে। এ জন্য সব শিক্ষা বোর্ডের কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে এবং সেগুলোতে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। প্রশ্নপত্র মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে বাড়তি নজরদারি থাকবে এবং পুরো প্রক্রিয়া ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, নতুন সরকারের অধীনে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন