সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে অকটেন পেট্রোল সংকট: বাইকারদের ভিড়ে হাহাকার

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে অকটেন পেট্রোল আসার খবরে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভীড় লক্ষ্য করা গেছে।

পাম্পে “অকটেন পেট্রোল নেই” এমন সাইনবোর্ড থাকলেও মোটরসাইকেল চালকরা অপেক্ষা ছাড়ছেন না। একই সঙ্গে বাস ও ট্রাকে ডিজেল নিতে দীর্ঘ লাইনও তৈরি হয়েছে।

শুক্রবার দিনব্যাপী ধামরাই উপজেলার সাতটি ফিলিং স্টেশন অকটেন পেট্রোলের অভাবে বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঢাকায় ফিরতে আসা অন্য জেলার মোটরসাইকেল চালকরা। তারা অভিযোগ করছেন, স্থানীয় বাইকাররা একাধিকবার তেল নিয়ে পাম্পগুলোতে ভিড় সৃষ্টি করছেন, যার ফলে তারা তেল পেতে পারছেন না।

পাম্প কর্তৃপক্ষ জানায়, পূর্বে সাড়ে চার হাজার লিটার তেল বিক্রি করতে ২-৩ দিন সময় লাগত, এখন সেই পরিমাণ তেল বিক্রি হতে সময় লাগছে মাত্র ৩-৪ ঘণ্টা। অনেক বাইকার গাড়িতে তেল থাকলেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এছাড়া, কিছু বাইকার একাধিকবার তেল নিয়ে তা মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করছেন। এই কারণে অকটেন পেট্রোলের সংকট তৈরি হয়েছে।

পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ করা হলেও ৩-৪ ঘণ্টার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন