সারাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান, নিহত ২৬
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়া দলগুলো স্পিডবোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় কোনো মরদেহ ভেসে গেছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
২০২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর