সর্বশেষ

সারাদেশ

থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের অবদান চিরস্মরণীয়। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

সারাদিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে থানচির সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার, উপজেলা শিক্ষা অফিসার সোনা মিত্র চাকমা, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, থানচি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুশৈমং মারমা এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ব্যবস্থাপক জমির উদ্দিনসহ অনেকে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন