সর্বশেষ

সারাদেশ

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক গুরুতর আহত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আহত যুবক আশ্রয় শিবির থেকে অবৈধভাবে বের হয়ে সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরণ ঘটে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত শহীদুল উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা ওই এলাকায় মাছ ধরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন