সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৫টা ৫৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে জেলার স্বাধীনতার বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে বিনম্র চিত্তে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, কুড়িগ্রাম প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিনম্র শ্রদ্ধা ও গভীর আবেগপূর্ণ পরিবেশে শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুড়িগ্রামে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করা হয়।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন