রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিনের চার দিনের সরকারি সফর পাবনায়
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন আগামী শনিবার (২৮ মার্চ) থেকে চার দিনের সরকারি সফরে নিজের জন্ম জেলা পাবনা সফর করবেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের বিস্তারিত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শনিবার বেলা ১২টা ১৫ মিনিটে বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর রাত যাপন করবেন।
রবিবার (২৯ মার্চ) সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তার পিতামাতার কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে থাকবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সাকিটাজে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেবেন।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির পাবনায় প্রথম সফর। এই সফরের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪৫ বার পড়া হয়েছে